যে যে কারণে রোজা না রাখা জায়েয
·
মাছায়ালা—কোন রোগীর অবস্থা এমন
হই যে, রোজা রাখিলে রোগ বৃদ্ধি হইবে কিংবা অবনতি হইবে বা আরোগ্য লাভে দেরি হইবে অথব
মৃত্যুর আশংকা আছে, তবে উক্ত কারণসমূহে রোজা না রাখা জায়েয হইবে । ইহা নিজ ইচ্ছায় হইবে না, কোন মুত্তাকি ডাক্তারের পরমর্শ হইতে হইবে
।
·
মাছায়ালা—রোগ হইতে আরগ্যে লাভ করিয়া যদি দুর্বলতার জন্য রোজা রাখিতে না পারে কিংবা
পুনঃ রোগ বৃদ্ধি আশংকা হয়, তবে এই অবস্থায় রোজা না রাখা জায়েয হইবে। তবে পূর্ণ আরোগ্যের পরে রেজা রাখার যোগ্য হইলে রোজার হইবে ।
·
মাছায়ালা—মুসাফির হলাতে কষ্ট হইলে
রোজা না রাখা জায়েয আছে, তবে বাড়িতে প্রত্যাবর্তন করিয়া রমজানের পরে উহর কাজা আদায়
করিতে হইবে । মুসাফির হালতে পনের দিনের অবস্থান করিবার নিয়ত করিলে, তখন রোজা রাখিতে
হইবে । যেহেতু তখন মুসাফির থাকেনা ।
·
মাছায়ালা—গর্ভবতী মহিলার গর্ভের
সন্তানের ক্ষতির আশংকা থাকিলে । তবে সুস্থ হইবার পরে উহার কাজা করিতে হইবে ।
0 Comments