6/আদেশ ও নিষেধ বিধান/slider

অজুর মুস্তাহাবের বিবরণ

অজুর মুস্তাহাবের বিবরণ
(১) প্রতি ডাইন অঙ্গ আগে ধৌত করা, (২) কেবলামুখী হইয়া অজু করা, (৩) গরদান মোসহ করা , (৪) অন্যের সাহায্য লইয়া অজু না করা, (৫) নামাযের ওয়াক্তের পূর্বে অজু করা, (৬) উঁচু স্থানে বসিয়া অজু করা, (৭) অজু করার সময় কথা না বলা , (৮) প্রতিটি অঙ্গ ধৌতকালে ও মেসেহের পর্বে বিসমিল্লা-হ বলা, (৯) অজুর পত্র মাটির হওয়া, (১০) উভায় পা ধুইবার সময় বাম হস্ত দ্বারা মর্দন করা, (১১) নাকে পানি দিবার সময় বাম হাত দ্বারা পরিষ্কার করা, (১২) সুস্থ ভাবে অজু করা, (১৩) অজু করিবার পূর্বে পানি যোগাড় রাখা, (১৪) রৌদ্রের তাপে গরম হওয়া পানি দ্বারা অজু না করা, (১৫) পাক-পবিত্র স্থানে বসিয়া অজু করা, (১৬) অজু থাকিতে পুনঃ অজু করা, (১৭) অজুর শেষে উদ্ধত্ত কিছু পানি কিবলামুখী হইয়া পান করা, (১৮) অজুর পরে সূরা কদ্বর পড়া, (১৯) অজুর পরে দরূদ ও সালাম পড়া, (২০) অজুর অঙ্গ ধৌতকৃত পানি পরনের কাপড়ে না লাগে তৎপ্রতি খেয়াল রাখা, (২১) অজুর অঙ্গসমূহ দরকার মত মর্দন করা, (২২) যেই অঙ্গ যতদূর ধৌত করা ফরয তাহার চেয়ে কিছু বেশি স্থান ধৌত করা, (২৩) অজুর পানির পত্র ছোট হইলে ডান পার্শ্বে রাখ এবং বড় হইলে বাম পার্শ্বে রাখা ।

Post a Comment

0 Comments