হজ্জের দশটি সুন্নাত
(১) হজ্জে এফরাদ বা হজ্জে কেরানকারীদের জন্য
তাওয়াফে কুদূম করা ।
(২) তাওয়াফ কুদূম ও তাওয়াফে জিয়ারতের সময় রমল
করা ।
(৩) ইমামের জন্য তিন জায়গায় কুৎবাহ দেওয়া ।
(৪) ৮ই জিলহজ্জ মক্কা হইতে মিনার গমন করিয়া
সেখানে জোহর, আছর, মাগরিব, এশা ও ফযরের নামায পড়া এবং রাত্রে সেখানে অবস্থান করা ।
(৫) ৯ই জিলহজ্জ আরফার ময়দানে অবস্থান শেষে
সূর্যস্তের পরে মুজদালিফর দিকে যাত্রা করা ।
(৬) ৯ই জিলহজ্জে সূর্যোদয়ের পূর্বে মিনা হইতে
আরফার ময়দানে দিকে যাত্রা করা ।
(৭) আরফার অবস্থানের জন্য ৯ই জিলহাজ্জ জোহরের
পূর্বে গোসল করা ।
(৮) ১০ই, ১১ই বা ১২ই জিলহজ্জ রাত্রে মিনায় অবস্থান করা ।
(৯) মিনা হইতে মক্কায় ফিরিবার সময় ’মোহাচ্ছাব‘
নামক স্থানে কিছু সময় অপেক্ষা করা।
(১০) তাওয়াফের পরে দুই রাকয়াত নামায পড়া ।

0 Comments