6/আদেশ ও নিষেধ বিধান/slider

তারাবির নামাযের ফযীলত


তারাবির নামাযের ফযীলত
হাদীস শরীফে উল্লেখ আছে, হযরত আবু বকর সিদ্দিক ( রাঃ) ফরমান, আমি রাসূলে করীম (সঃ)-কে বলতে শুনিয়াছি যে, সুউচ্চ আসমানের মধ্যে “হাজিরাতুল কুদছ” নামক একটি নূর উদ্ভাসিত হইবার স্থান আছে । আল্লাহ তায়ালা উক্ত স্থান হইতে তারাবীহ নামাযিদের প্রতি রহমতের দৃষ্টি দান করিয়া থাকেন ।
আর এক হাদিসে  উল্লেখ আছে, হযরত আলী (রাঃ) এরশাদ করেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর (রাঃ)- এর জমানায় সকল মসজিদ তারাবীহ নামাযের জন্য পরিপূর্ণ্ হইয়া যাইত ।
তারাবীহ নামায আদায় না করিলে রোজার পূর্ণ্ সওয়াব পাওয়া যায় না । তারাবির নামাযের পরে বিতের নামায আদায় করিতে হয় । একাকী তারাবীহ নামায আদায়কারি  বিতের একাকী আদায় করিবে আর জামায়াতে তারাবীহ আদায় করিলে বিতের নামাযও জামায়াতে আদায় করিবে ।

Post a Comment

0 Comments