6/আদেশ ও নিষেধ বিধান/slider

জুমুয়ার নামাযের কিছু জরুরী মাছায়েল

জুমুয়ার নামাযের কিছু জরুরী মাছায়েল
মাছায়ালা—জুমুয়ার নামায ‍যদি নিকটস্থ মসজিদে পাওয়া না যায়, তবে অন্য কোন মসজিদে জুমুয়ার জামায়াত পাওয়া গেলে, জুমুয়ার নামাযে শরীক হইবে । নতুবা জোহরের নামায আদায়  করিবে।
মাছায়ালা—জুামুয়ার নামাযের পূর্বে খুৎবাহ পাঠ করিবে ।
মাছায়ালা—যিনি খুৎবাহ পাঠ করবেন তিনিই নামাযের ইমামতি করিবেন । ‍যদি অন্য লোক ইমামতি করে, তবে উহা জায়েয  হইবে ।
মাছায়ালা—যদি কোন লোক জোহরের নামায আদায় করিবার পর জুমুয়ার নামাযের জন্য মসজিদে দৌড়াইয়া যায়, তখন তাহার জোহরের নামায বাতিল হইয়া যাইবে । 
যদি এই অবস্থায় উক্ত ব্যক্তি জুমুয়ার নামায না পায়, তবে তাহাকে জোহবের নামায পুনঃ আদায় করিতে হইবে ।

Post a Comment

0 Comments